ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬

রফতানি বাণিজ্যের সম্প্রসারণ ও আংশিক রফতানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যাংক গ্যারান্টির বিপরীতে এসব প্রতিষ্ঠানকে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ দিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) এক নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যমান বন্ড ব্যবস্থার শর্তাবলি মেনে যেসব রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নিতে পারে না, তারা ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে শুল্ক ও কর ছাড়াই কাঁচামাল বা পণ্য আমদানি করতে পারবে।

শর্ত অনুযায়ী, আমদানি করা পণ্যের ওপর নির্ধারিত শুল্ক ও করের সমপরিমাণ অর্থ কাস্টমস কর্তৃপক্ষের কাছে ব্যাংক গ্যারান্টি হিসেবে জমা দিতে হবে।

এনবিআর আশা করছে, এই উদ্যোগে আংশিক রফতানিকারক শিল্পগুলোর উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। পাশাপাশি রফতানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশের সামগ্রিক রফতানি বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী