ইউসিবিএল’র নতুন ৩টি মাস্টারকার্ড চালু

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ১৭:৩৬আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৭:৩৬

ইউসিবিএল’র মাস্টারকার্ড চালু নতুন তিনটি এক্সক্লুসিভ ডেবিট ও ক্রেডিট মাস্টারকার্ড চালু করেছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। কার্ডগুলো হলো- প্লাটিনাম ডেবিট মাস্টারকার্ড, প্লাটিনাম ক্রেডিট মাস্টারকার্ড এবং ইম্পেরিয়াল প্লাটিনাম ডেবিট মাস্টারকার্ড।
সম্প্রতি ইউসিবিএল’র করপোরেট হেড অফিসে কার্ড তিনটি উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউসিবিএল’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ ই এ মুহাইমেন ওমীর্জা রাফিকুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি দত্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন এসব কার্ডধারীরা আস্থার সঙ্গে কেনাকাটা করতে পারবেন। কার্ডটি মাস্টারকার্ডের চিপ-অ্যান্ড-পিন টেকনোলজিতে তৈরি। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত কার্ডের তথ্যাবলী সংরক্ষিত থাকবে। এছাড়া ভ্রমণ পিপাসুদের জন্য ইউসিবি প্লাটিনাম ক্রেডিট ও ইম্পেরিয়াল ডেবিট কার্ড দিচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ ব্যবহারের সুযোগ। আর প্লাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে বিনা সুদে ইনস্টলমেন্ট প্লান, বিনামূল্যে সাপ্লিমেন্টারি কার্ড, কার্ড চেক, এসএমএস অ্যালার্ট, ই-স্টেটমেন্ট ও ইন্টারনেট ব্যাংকিংসহ নানান সুযোগ-সুবিধা।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি