২৭ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৫, ২০:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ২১:৫২

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ আবারও ঘুরে দাঁড়াচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে—যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুসারে বর্তমানে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.১২ বিলিয়ন ডলার।

এর আগে, গত ৬ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৬.৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র তিন দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও রফতানি আয় পুনরুদ্ধার হওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে ডলারের সরবরাহ বেড়েছে। ফলে অনেক ব্যাংক অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে, যা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

আরিফ হোসেন খান বলেন, “রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার ফলেই রিজার্ভ বাড়ছে।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে কেন্দ্রীয় ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২ বিলিয়নেরও বেশি ডলার কিনেছে।

অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরোপের ধাক্কা কাটিয়ে উঠতে শুরু করেছে রফতানি খাত, একইসঙ্গে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্সে পুনরুদ্ধার দেখা যাচ্ছে—যার ইতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।

তারা মনে করেন, যদি এই ধারা অব্যাহত থাকে, তবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রিজার্ভ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম