স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ২১৬৩৩২ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ২২:০০আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২২:২৯

দেশে স্বর্ণের দাম আবারও নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৪ অক্টোবর) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়িয়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার ২২ ক্যারেটের এক ভরির দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের নতুন রেকর্ড তৈরি হলো। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে ২ লাখ ৬,৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৭৭,০০১ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭,৩৫১ টাকা।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

এদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬,২০৫ টাকা, ২১ ক্যারেট ৫,৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫,০৭৪ টাকা, আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩,৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী দরবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য ক্রয়ক্ষমতা সীমিত করছে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে