পেনশন স্কিমের পুরো অর্থ আয়করমুক্ত: জীবন বীমার এমডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ২০:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২০:১৭

জীবন বীমা করপোরেশন (জেবিসি) দেশের মানুষের জীবনের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলের প্রধান কার্যালয়ে ‘গ্রাহক সেবাপক্ষ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জীবন বীমা করপোরেশনের নতুন পেনশন স্কিম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান।

অনুষ্ঠানে তিনি বলেন, “জীবন বীমা করপোরেশন স্বাধীনতার পর থেকে দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে আন্তরিক সেবা দিয়ে যাচ্ছে। গ্রাহকবান্ধব স্কিম চালু করে আমরা মানুষের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে চাই। নতুন পেনশন স্কিমের মাধ্যমে গ্রাহক পুরো অর্থ আয়করমুক্তভাবে ভোগ করতে পারবেন। এটি বিশেষ করে প্রান্তিক ও সাধারণ শ্রেণির মানুষের জন্য স্বস্তির সুযোগ সৃষ্টি করবে।”

জেবিসি এমডি আরও জানান, দেশে বর্তমানে ৩৫টি জীবন বীমা কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। তার মধ্যে মাত্র চার-পাঁচটির অবস্থা ভালো এবং কিছু বিদেশি কোম্পানি মূলত ধনী শ্রেণির মধ্যে সীমিত কাজ করছে। কিন্তু জীবন বীমা করপোরেশনের মূল লক্ষ্য দেশের শহর-গ্রাম সবখানে প্রান্তিকসহ সব শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করা।

নতুন পেনশন স্কীমের আওতায় গ্রাহক আজীবন পেনশন সুবিধা পাবেন। নমিনিকেও পেনশন সুবিধার আওতায় রাখার সুযোগ রয়েছে। মেয়াদপূর্তিতে পেনশন এককালীন বা মাসিক ভিত্তিতে গ্রহণ করা যাবে। এছাড়া, ২০ থেকে ৬০ বছর বয়সী মানুষ এই বীমার সুবিধা নিতে পারবেন। পলিসির প্রিমিয়ামের অর্থ আয়কর রেয়াত থাকবে।

অনুষ্ঠানে গ্রাহক এস কে মো. হাসান ও শায়লা শারমিনের প্রিমিয়ামের মেয়াদপূর্তির চেক হস্তান্তর করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল অ্যাফেয়ার্স ডিভিশন) আবু মোহাম্মদ মাঈনুদ্দিন এবং গোষ্ঠীবীমা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ খায়েরুজজামান প্রমুখ।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনীতির গতি বাড়াতে বিমা খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
আইডিআরএ’র প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু