চার ব্যাংককে ৩২০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ২০:০৭আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২০:০৭

এডিবি বাংলাদেশের চার বেসরকারি ব্যাংককে সহজ শর্তে ৪ কোটি মার্কিন ডলার বা ৩২০ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যাংকগুলো হলো- সিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথ-ইস্ট ব্যাংক এবং পূবালী ব্যাংক।
বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগরে এডিবি আবাসিক কার্যালয়ে চার ব্যাংকের সঙ্গে এডিবির এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
আমদানি-রফতানিতে নিয়োজিত প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের অর্থায়নের জন্য এডিবি ওই চার ব্যাংককে এ ঋণ দিচ্ছে।
চুক্তিতে এডিবি’র পক্ষে সই করেন ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান স্টিভেন বেক। এছাড়া পূবালীর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাউথ-ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসাইন এবং সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই শেষে স্টিভেন বেক বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের জিম্মায় আমদানি-রফতানিতে নিয়োজিত কোম্পানিগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য এ অর্থ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকেও এ ঋণের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ‘এডিবির ঋণ বাংলাদেশের প্রবৃদ্ধিতেও সহায়তার পাশাপাশি এডিবি এবং বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ে উঠবে।’
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি