শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫

সমুদ্র ও নৌবন্দরভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুতে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২৫’ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে ৩০ ডিসেম্বর  একটি প্রজ্ঞাপন জারি করা হয়। শুক্রবার (২ জানুয়ারি) বিজ্ঞপ্তির মাধ্যমে এ  তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, এতদিন শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুর জন্য কোনও স্বতন্ত্র বিধিমালা না থাকায় ‘কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০’ অনুসরণ করা হতো। শিপিং এজেন্ট সংক্রান্ত কার্যক্রম আরও সহজ, যুগোপযোগী ও ব্যবসাবান্ধব করতে আলাদা বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

কী সুবিধা থাকছে নতুন বিধিমালায়

নতুন বিধিমালা অনুযায়ী, কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে আর জাতীয় রাজস্ব বোর্ডের পূর্বানুমোদন প্রয়োজন হবে না। এতে লাইসেন্সিং কর্তৃপক্ষ আগের তুলনায় কম সময়ের মধ্যেই লাইসেন্স প্রদান করতে পারবে।

এ ছাড়া শিপিং এজেন্ট লাইসেন্স পেতে আবেদনকারীকে আর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে না। দাখিল করা কাগজপত্র যাচাই সাপেক্ষে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে লাইসেন্স ইস্যু করা হবে।

আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো— আগের বিধিমালায় একটি কাস্টমস স্টেশন থেকে ইস্যুকৃত শিপিং এজেন্ট লাইসেন্স শুধুমাত্র ওই স্টেশনের অধীন সমুদ্র বা নৌবন্দরে কার্যকর ছিল। নতুন বিধিমালা অনুযায়ী, একবার লাইসেন্স পেলে সারা দেশের যে কোনও সমুদ্র বা নৌবন্দরে শিপিং এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করা যাবে।

এনবিআর বলছে, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ করতে সংস্থাটির এ ধরনের সংস্কারমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী