আকিজ বিড়ির ১০ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা

যশোর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৭:১৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:২৩

নাভারণে বিক্ষোভ করছেন আকিজ বিড়ি ফ্যাক্টরিরর শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন স্থানে থাকা আকিজ বিড়ির ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার থেকে এসব কারখানা বন্ধ করে দেওয়া হয়। ফলে বেকার হয়ে পড়েছে এসব কারখানার প্রায় ৪০ হাজার শ্রমিক।
কোম্পানি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকেই যশোরের নাভারণে আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এমনকি কারখানার ভেতরে থাকা কর্মকর্তাদের অবরোধ করে রাখেন তারা।
নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক নেতা ফজলুর রহমান বলেন, হঠাৎ করেই ফ্যাক্টরি বন্ধ ঘোষণার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত ফ্যাক্টরি চালু করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
যোগাযোগ করা হলে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির ম্যানেজার সোহেল হোসেন বলেন, শ্রমিকদের বেতন দিতে না পারার কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি