বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

সমিতির সনদ ছাড়া আলু রফতানিতে নগদ সহায়তা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১৮:১৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৮:১৫

বাংলাদেশ ব্যাংক এখন থেকে আলু রফতানিতে নগদ সহায়তা পেতে হলে বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এই সার্কুলার জারি করে, দেশের বৈদেশিক মুদ্রায় লেনদেন করা সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আলু রফতানির বিপরীতে নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে প্রযোজ্য দলিলাদিসহ বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র দাখিল করতে হবে। এতে উল্লেখ করা হয়েছে, সার্কুলার জারির তারিখ হতে জাহাজীকরণের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
/জিএম/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি