‘রমজানে পণ্য মূল্য স্বাভাবিক রাখতে তদারকি অব্যাহত রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ২০:০২আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১১:৫২

তোফায়েল আহমেদ আসন্ন রমজানসহ সারা বছর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দেশব্যাপি তদারকি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের এক জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রমজানে পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে প্রচার মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভোজ্য তেল, ডাল, ছোলা, চিনি, পিয়াজ, রসুনসহ নিত্য প্রয়েজেনীয় সকল পণ্যের আমদানি, সরবরাহ ও মূল্য তদারকি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন রমজান মাসের আগেই এ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিকারক, ডিলার, পাইকারি ও খুচড়া ব্যবসায়ী, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করে ভোক্তার অধিকার নিশ্চিত করা হবে।
আসন্ন রমজান মাসকে সামনে রেখে কোনও মহল নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত বা সরবরাহে বাধার সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের   মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হোসেন মিয়া, জাতীয় ভোক্তা অধিকার পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি