এনবিআরের রাজস্ব ঘাটতি বেড়ে প্রায় ৪৬ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ২১:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২১:৫৬

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় ৪৬ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির মুখে পড়েছে। নভেম্বর পর্যন্ত ঘাটতি ছিল ২৪ হাজার ৪৭ কোটি ৫৫ লাখ টাকা। মঙ্গলবার (২০ জানুয়ারি) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা। একই সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি ৩৭ লাখ টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি ৩৭ লাখ টাকায়। গত অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১ লাখ ৬২ হাজার ২০৯ কোটি ১২ লাখ টাকা।

এনবিআরের পরিসংখ্যান

আয়কর খাত: আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি ২০ লাখ টাকা, লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ২৩ হাজার ৫৩০ কোটি ২৫ লাখ টাকা।

শুল্ক/কাস্টমস খাত: আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ টাকা, লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ১২ হাজার ১৪০ কোটি ২৯ লাখ টাকা।

ভ্যাট: আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি ২৪ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা। ফলে ভ্যাটে ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৫ কোটি ৭৬ লাখ টাকা।

প্রবৃদ্ধির দিক থেকে গত ছয় মাসে শুল্ক, আয়কর ও ভ্যাট খাতে যথাক্রমে ৬.৮১ শতাংশ, ১৪.৬৭ শতাংশ ও ১৯.৯৭ শতাংশ বৃদ্ধি হয়েছে।

একক মাসের হিসাবেও ডিসেম্বরে এনবিআর নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। ডিসেম্বর মাসে ৫১ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৬ হাজার ১৯ লাখ ৫ কোটি টাকা। ওই মাসে শুল্ক থেকে আদায় হয়েছে ৯ হাজার ৯৫০ কোটি, আয়কর থেকে ১২ হাজার ২৬১ কোটি এবং ভ্যাট থেকে ১৩ হাজার ৯৮৪ কোটি টাকা। ডিসেম্বরের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১০.২৫ শতাংশ ছিল।

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। তবে ২০২৫ সালের ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা করা হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি