সরকারি ঋণের চাহিদা পূরণে পুঁজিবাজারকে গুরুত্ব দিতে হবে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ২২:২০আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২২:২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের ঋণ চাহিদা পূরণে বৈদেশিক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার পরিবর্তে পুঁজিবাজারকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘পোস্ট ইলেকশন ২০২৬ হরিজন: ইকোনমি, পলিটিক্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশে দীর্ঘমেয়াদি প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের ঋণের পরিবর্তে ক্যাপিটাল মার্কেটের ব্যবহার বাড়ানো উচিত। সরকার মিউনিসিপ্যাল বা সার্বভৌম বন্ড ছাড়ার মাধ্যমে ঋণের চাপ কমাতে পারবে, যা অর্থনীতিকে গতিশীল করবে।”

তিনি আরও বলেন, “উড়োজাহাজ কেনা বা রেলওয়ের মতো বড় প্রকল্পে বিদেশি ঋণ নেওয়ার পরিবর্তে সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ড ইস্যু করতে পারতো। আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও সঠিক পরিবেশ তৈরি হলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন।”

অর্থনীতির চ্যালেঞ্জের বিষয়ে তিনি মন্তব্য করেন, “আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাজারে আস্থা না থাকা। বাজারকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং স্বচ্ছতা আনা ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। ব্যাংকিং খাতের সংকটও মূলত হিসাবরক্ষণ ও স্বচ্ছতার অভাবের কারণে গভীর হচ্ছে।”

সম্মেলনে বাংলাদেশের অর্থনীতির বিশ্লেষক, বিএসইসি কমিশনার, ব্যাংকারদের প্রতিনিধি ও বিদেশি বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী