নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গ্রাম উন্নয়নে সুকুক নিলাম করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৬, ২২:০০ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২২:০০

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার সাত বছর মেয়াদী সুকুক ইস্যু করতে যাচ্ছে। এই সুকুকের নাম দেওয়া হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সুকুক’।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ কমিটির অনুমোদনের মাধ্যমে সুকুকের নিয়ম ও শর্ত চূড়ান্ত করা হয়েছে। মোট ২৫০০ কোটি টাকা মূল্যের সুকুক নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। সুকুকের মেয়াদ হবে ৯ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ৯ ফেব্রুয়ারি, ২০৩৩ পর্যন্ত। বিনিয়োগকারীরা ৭ বছরে মোট ১৬৮০ কোটি টাকা আয় করতে পারবেন, যা প্রতি বছর প্রায় ৯.৬০ শতাংশ।

যারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ হিসাব রাখে, তারা সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এছাড়া অন্যান্য অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও বিদেশি বিনিয়োগকারীরাও অংশ নিতে পারবেন।

নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি, সকাল ১০টা থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ ফেব্রুয়ারি সাড়ে  ১২টা পর্যন্ত। নিলামের পরে বরাদ্দকৃত সুকুকের পরিমাণ অংশগ্রহণকারীদের ই-মেইলে জানানো হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এই নিলামের মাধ্যমে গ্রামীণ এলাকায় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অর্থায়ন নিশ্চিত করা হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
ঋণ চাইছে বাংলাদেশ, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরবে কীভাবে?
‘অন্য যেকোনও সময়ের চেয়ে হিন্দুরা এখন বেশি সুখে-শান্তিতে আছেন’
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত