নির্বাচনি সপ্তাহ

মোবাইল ব্যাংকিং লেনদেনে কঠোরতা, দৈনিক সীমা নামতে পারে ১০ হাজার টাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে কড়াকড়ি আরোপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হতে পারে ১ হাজার টাকা।

রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রতিটি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে সাধারণত মোবাইল আর্থিক-সেবার লেনদেন সীমিত করার নির্দেশনা আসে। তবে এবার এখনও আনুষ্ঠানিক কোনও চিঠি পাওয়া যায়নি। চিঠি পেলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে, যেখানে প্রতিটি লেনদেনের সীমা থাকবে ১ হাজার টাকা। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, প্রয়োজনে নির্বাচনকালীন সময়ে মোবাইল ব্যাংকিং সেবায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই লেনদেন সীমা নির্বাচনের আগে ও পরে মোট এক সপ্তাহ কার্যকর থাকতে পারে।

বর্তমানে এমএফএস গ্রাহকরা এজেন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে এবং ৩০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারেন। ব্যক্তি থেকে ব্যক্তিতে (পিটুপি) দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা লেনদেনের সুযোগ রয়েছে, আর মাসিক লেনদেনের সীমা ৩ লাখ টাকা। এছাড়া দিনে সর্বোচ্চ ৫০ বার এবং মাসে সর্বোচ্চ ১০০ বার লেনদেন করা যায়।

নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অর্থের লেনদেন ও অনিয়ম ঠেকাতেই এ ধরনের বিধিনিষেধ আরোপের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মোবাইল ব্যাংকিং প্রতারণা এড়াতে যেসব সতর্কতা মেনে চলবেন
অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি টাকার কারবার, চক্রের ৬৬০০ এমএফএস অ্যাকাউন্ট
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ