পিকে হালদারের বান্ধবী নাহিদার ফ্ল্যাট-ভবনসহ জমি জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আলোচিত পিকে হালদারের বান্ধবী  নাহিদা রুনাইয়ের ধানমন্ডির র‌্যাগস ভিউ পার্কের ফ্ল্যাট, চট্টগ্রামের খুলশীর ১০ শতক জমিসহ ৬ তলা আবাসিক ভবনসহ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

জব্দ হওয়া অপর সম্পত্তির মধ্যে রয়েছে-ঢাকার উত্তরার তিন কাঠার প্লট, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৬ কাঠা অকৃষি জমি। আবেদনে এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৮৯ লাখ ৯ হাজার ৭৫২ টাকা।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক সজীব আহমেদ এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। গোপন সূত্রে জানা যায়, এসব স্থাবর সম্পদ বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

নাহিদা রুনাইয়ের স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর করার প্রচেষ্টা করা হচ্ছে। এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে।  এ কারণে এসব স্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

/এএসএ/এপিএইচ/
সম্পর্কিত
পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
জামিন পেলেন পি কে হালদারের সহযোগী তাজবীর হাসান
পি কে হালদারসহ ২৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
সর্বশেষ খবর
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
তিন মাসেও পর্ষদ হয়নি, কমেছে আমানত: কোন পথে ইসলামী ব্যাংক
তিন মাসেও পর্ষদ হয়নি, কমেছে আমানত: কোন পথে ইসলামী ব্যাংক
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন