পি কে হালদারসহ ২৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ২১:২৮আপডেট : ২৬ জুন ২০২৫, ২২:১৪

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

পি কে হালদার ছাড়াও মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন— সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহসিন, মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান শামীমা নারগিস চৌধুরী ও সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, সাবেক পরিচালক বেলাল আহমেদ, গোলাম মোহাম্মদ, ড. মোহাম্মদ ফারুক,  আরিফ আহমেদ, ওসমান গণি, মিসেস মায়মুনা খানম, মিসেস সরোয়ার জাহান মালেক, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, মিসেস শাহানা ফেরদৌস, সাজেদা নূর বেগম, বোরহানুল হাসান চৌধুরী, সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ কুতুবউদ্দৌলা, সাবেক স্বতন্ত্র পরিচালক এস এ এম সলিমউল্লাহ এবং এনআরবি গ্লোবাল ব্যাংক, বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার, এসভিপি অ্যান্ড হেড অব ক্রেডিট মোহাম্মদ মাহমুদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মশিউর রহমান জাহেদ। এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখার এসএভিপি অ্যান্ড ম্যানেজার শামসুল আলম, এসপিও অ্যান্ড ম্যানেজার অপারেশন মুন্নশ্রী চক্রবর্তী, সাবেক প্রিন্সিপাল অফিসার হাসান আলী, জুনিয়র অফিসার রিফাত ইফতেখারুল আলম এবং ক্রেডিট ডিভিশনের জুনিয়র অফিসার মিজানুর রহমান।

আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ ও প্রতারণার উদ্দেশ্যে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করেননি। গ্রাহকের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গোডাউন সরেজমিন পরিদর্শন না করে এবং কোনও সহায়ক জামানত গ্রহণ না করে, গ্রাহকের ঋণ আবেদনের মাত্র ৫ দিনের মধ্যে ২৫ কোটি টাকা অনুমোদনপূর্বক প্রতিষ্ঠানের মালিকদের ঋণ পেতে সহযোগিতা করেন। এর মাধ্যমে উক্ত ঋণের টাকা ঋণের প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার না করে ঋণ গ্রহীতার অন্যান্য ঋণ সমন্বয় এবং ঋণ গ্রহীতার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে ২০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন