হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২৬, ২০:১৮ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২০:১৮

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট ১ হাজার ৩৪৩ জন মারা গেলো। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনও শিশুর মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দুই শিশু মারা গেছে। তার মধ্যে ঢাকা বিভাগে এক এবং খুলনা বিভাগে এক শিশু রয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২৩৮ জনে। সেইসঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর।    
 
গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। এ ছাড়া নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৮৩১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত রোগী ২৬ হাজার ৬০ জন।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।

/এসও/আইএএম/ 
সম্পর্কিত
হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু
গর্ভেই হামে আক্রান্ত ১৩ শিশু, যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগ
সর্বশেষ খবর
দুই সপ্তাহে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন
দুই সপ্তাহে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন
সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি
সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন