স্বর্ণের বাজারে অস্থিরতা

একদিনে কয়েক দফা পরিবর্তনের পর আবারও দাম কমলো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। 

স্বর্ণের নতুন দাম 

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা।

অস্থির স্বর্ণের বাজার 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দেশের স্বর্ণের বাজারে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। গত শনিবার (৩১ জানুয়ারি) সকালে এক ঘোষণায় স্বর্ণের দাম এক লাফে ১৫ হাজার ৭৪৬ টাকা কমানো হয়। তবে মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে রাতে আবার ৪ হাজার ৮২ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, যা রবিবার কার্যকর ছিল। একদিনের সেই বড় উত্থান-পতনের পর আজ সোমবার থেকে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিল বাজুস। 

রূপার দাম অপরিবর্তিত 

স্বর্ণের দাম কমলেও রূপার দামে কোনও পরিবর্তন আসেনি। বাজারে আগের দামই বহাল থাকছে। বর্তমানে ২২ ক্যারেট রূপার ভরি ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ভরি ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হচ্ছে। 

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দামেই স্বর্ণ ও রূপা বিক্রি হবে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী