অস্থির স্বর্ণের বাজার: ৫ ঘণ্টার ব্যবধানে আবারও দাম কমলো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩

দেশের বাজারে বড় ধরনের অস্থিরতার মধ্যে একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আরও ৫ হাজার ৪২৩ টাকা কমানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন থেকে পড়বে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। আজ বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই নতুন এই দাম সারা দেশে কার্যকর হয়েছে। 

এর আগে আজ সোমবার সকালেই এক দফা দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ, দিনের ব্যবধানে দু’দফায় স্বর্ণের দাম প্রায় ১২ হাজার টাকার বেশি কমেছে। 

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দেশের বাজারে স্বর্ণের দামে চরম অস্থিরতা দেখা যাচ্ছে। মাত্র একদিন আগেই রবিবার (১ ফেব্রুয়ারি) রাতেও দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। এই নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২২ বার সোনার দাম সমন্বয় করা হলো। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের