রিজার্ভ পৌঁছালো ৩৪ বিলিয়ন ডলারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৩

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারের দোরগোড়ায় পৌঁছেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ বর্তমানে প্রায় ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত ২ ফেব্রুয়ারি রিজার্ভ ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে ছিল। এর আগে ১৫ জানুয়ারি তা ৩২ দশমিক ৩২ বিলিয়ন এবং ৮ জানুয়ারি ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে অবস্থান করেছিল। তবে আকুর দায় (১.৫৩ বিলিয়ন ডলার) পরিশোধের পর কিছুটা হ্রাস ঘটে।

রেমিট্যান্সই মূল চালিকাশক্তি

রিজার্ভ বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবাসীরা দেশে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি ফেব্রুয়ারিতেও প্রবাসী আয় অব্যাহত রয়েছে। মাসের প্রথম সাতদিনে দেশে এসেছে ৭৯ কোটি ৩০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় ৯ হাজার ৬৭৪ কোটি ৬০ লাখ টাকার সমান। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১৩ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ১,৬৮৪ কোটি টাকা বেশি।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২০,২২৬ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৭ শতাংশ বেশি। জানুয়ারির পুরো মাসে প্রবাসীদের রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩.১৭ বিলিয়ন ডলার।

ঐতিহাসিক রেকর্ড ও বর্তমান পরিস্থিতি

দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল ২০২১ সালের আগস্টে। তবে অনিয়ন্ত্রিত অর্থপাচার ও অন্যান্য কারণে রিজার্ভ ক্রমশ কমে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে। নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণের পর থেকে রিজার্ভ থেকে এক ডলারও বিক্রি করা হয়নি। ডলারের বিনিময় হার ১২২ টাকার আশপাশে স্থিতিশীল রয়েছে। আমদানিতে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি থাকা সত্ত্বেও বাজারে ডলার সংকট বা হাহাকার নেই।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এলডিসি উত্তরণে বাংলাদেশের জন্য সুখবর, সময় পাচ্ছে আরও তিন বছর!
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম