কাঁচাপাট রফতানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৫

দেশের শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রফতানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিলে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেলাপি ঋণ পুনঃতফসিলের আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে— সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, কাঁচাপাট রফতানিকারকদের ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখভিত্তিক বিদ্যমান ঋণের বিপরীতে ২ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন অর্থ জমা দিয়ে পুনঃতফসিলের জন্য আবেদন করার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

তবে রফতানি কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন জটিলতা ও বাজার পরিস্থিতির কারণে অনেক উদ্যোক্তা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। খাতটির চলমান সংকট বিবেচনায় নিয়ে সময়সীমা আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহক তার শ্রেণিকৃত (খেলাপি) ঋণের স্থিতির ২ শতাংশ অর্থ জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে পুনঃতফসিলের আবেদন করতে পারবেন। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ -এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে সংকটে থাকা কাঁচাপাট রপ্তানিকারকেরা ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন এবং রফতানি বাণিজ্যে ইতিবাচক গতি সঞ্চার হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের