যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনও চিঠি আসেনি। তবে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্যারিফ চুক্তি হয়েছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রক্রিয়া আছে। ট্যারিফের বিষয়টি এখন বিকাশমান। যে আলোকে চুক্তি হয়েছিল, সেটা আদালতের রায়ে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট হয়েছে। চুক্তিটা সেনসিটিভ ইস্যু। আগে দেশভিত্তিক ১৯ শতাংশ ট্যারিফ ছিল। এখন ১০ শতাংশ সব দেশের জন্য।’’

দেশের বাজার পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘দেশের বাইরে থেকে কিছু পণ্য এনে সরকার বাজার নিয়ন্ত্রণ করে। আর সেই পণ্যগুলোর বাজারই নিয়ন্ত্রণে আছে। লেবুর দাম রোজার প্রথমে অস্বাভাবিক ছিল, কিন্তু তিন দিন পরে লেবুর দাম কমেছে।’’

টিসিবির ট্রাকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এমন ঘটনা হওয়া উচিত না। বিভিন্ন জায়গায় ট্রাক সেলের সঙ্গে জড়িতরা এ বিষয়ে সচেতন থাকবেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে।’’

এছাড়া চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রে আশ্বাস নয় কাজ করে দেখাবেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি