পোশাকশিল্পে ২,৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ২২:৫৭আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২২:৫৭

রফতানিমুখী তৈরি পোশাকশিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধের চাপের মুখে থাকা উদ্যোক্তাদের জন্য সরকারের এ সিদ্ধান্তকে বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “ঈদের আগে যখন মালিকদের ওপর শ্রমিকদের বেতন-ভাতা, বোনাস, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধের বাড়তি চাপ তৈরি হয়েছে, ঠিক সেই সময়ে এ অর্থ ছাড় শিল্পখাতের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।” 

বিজিএমইএ জানায়, আটকে থাকা নগদ সহায়তার অর্থ ছাড়ের দাবিতে সংগঠনের বর্তমান বোর্ড সাম্প্রতিক সময়ে সরকারের উচ্চপর্যায়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একাধিক বৈঠক ও আলোচনা করেছে। এরই ধারাবাহিকতায় দ্রুত সময়ের মধ্যে ২ হাজার ৫০০ কোটি টাকার এ তহবিল অনুমোদন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা ছাড় করা হবে। দুই ধাপে মোট ২ হাজার ৫০০ কোটি টাকা বিতরণ করা হবে।

সংগঠনটি তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে বকেয়া অর্থ প্রাপ্তির জন্য নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে দ্রুত যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারে চাহিদা সংকোচন, রফতানি আদেশে অনিশ্চয়তা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে নগদ সহায়তার এ অর্থ শিল্পখাতের তারল্য সংকট কিছুটা লাঘব করবে এবং ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সহায়তা করবে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী