বাংলাদেশ ব্যাংক থেকে সাদিক আহমেদের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৬, ১৬:২৩আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৬:২৩

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন কমিটির (এমপিসিসি) সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সাদিক আহমেদ। বুধবার (৪ মার্চ) তিনি কেন্দ্রীয় ব্যাংককে তার পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।

বাংলাদেশ ব্যাংকের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন কমিটি সাত সদস্যের একটি কাঠামো। এতে গভর্নরকে প্রধান করে কেন্দ্রীয় ব্যাংকের চারজন অভ্যন্তরীণ সদস্য এবং তিনজন বাহ্যিক বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকেন। অভ্যন্তরীণ সদস্যরা হলেন— গভর্নর, একজন ডেপুটি গভর্নর, মনিটরি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক এবং প্রধান অর্থনীতিবিদ (চিফ ইকোনমিস্ট)।

অপরদিকে বাহ্যিক তিন সদস্যের মধ্যে রয়েছেন— বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)  চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং একজন স্বতন্ত্র অর্থনীতিবিদ। সেই স্বতন্ত্র অর্থনীতিবিদ হিসেবেই দায়িত্ব পালন করছিলেন সাদিক আহমেদ।

দেশের মুদ্রানীতি প্রণয়ন, সুদের হার নির্ধারণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় এমপিসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন সময়ে সাদিক আহমেদের পদত্যাগ কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী পরিসরে নতুন আলোচনা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি