আমদানি-রফতানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৬, ২১:৪১আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২১:৪১

সম্প্রতি একটি ব্যাংকে ওভার ইনভয়েসিংয়ের ঘটনা শনাক্ত হওয়ার পর আমদানি-রফতানি বাণিজ্যে নজরদারি আরও জোরদারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে গভর্নর জানান, সম্প্রতি একটি ব্যাংকে ওভার ইনভয়েসিংয়ের ঘটনা তার নজরে এসেছে। পরে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করে দেখা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করা হলে তারা ঘটনাটি নিশ্চিত করেছে।

এ প্রেক্ষাপটে গভর্নর নির্দেশ দেন, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে যাতে কোনও ধরনের ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং না হয়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমদানি-রফতানি ক্ষেত্রে পণ্যের ঘোষিত মূল্য সঠিক কি না, তা যাচাই–বাছাইয়ে আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি।

বৈঠক সূত্র জানায়, বর্তমানে পণ্যমূল্য যাচাইয়ের জন্য যে ড্যাশবোর্ড ব্যবস্থাপনা রয়েছে, তা আরও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন গভর্নর। বিশেষ করে অটোমেটেড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর পদ্ধতিতে পণ্যের দাম যাচাই করার সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ব্যাংকগুলো যেন গ্রাহক ঘোষিত আমদানি মূল্যের যথার্থতা নিজস্ব ব্যবস্থায় যাচাই করতে পারে, সে জন্য একটি সমন্বিত ও সিস্টেমেটিক কাঠামো তৈরির কথাও বলেন তিনি।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, বর্তমানে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক উভয়েই দৈবচয়ন ভিত্তিতে আমদানি-রফতানি চালান মূল্য পরীক্ষা করে থাকে। তবে এখন থেকে ব্যাংকগুলোকে আরও সক্ষম করে তুলতে হবে, যাতে তারা নিজেরাই অস্বাভাবিক মূল্য নির্ধারণ শনাক্ত করতে পারে।

সূত্র আরও জানায়, ২০২২ ও ২০২৩ সালে ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের ঘটনা তুলনামূলক বেশি ধরা পড়লেও বর্তমানে তা কিছুটা কমেছে। তবুও বিচ্ছিন্নভাবে এমন ঘটনা সামনে আসছে, যা নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন গভর্নর।

এ ছাড়া নীতিমালা ও তদারকি কার্যক্রম আরও বিকেন্দ্রীকরণের আহ্বান জানান তিনি। ফ্রিল্যান্সার ও ডিম রফতানিকারকদের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত যেসব জটিলতা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি