কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু ৭ এপ্রিল থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৬, ১৭:২৮আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৭:২৮

কর আইনজীবী হিসেবে নিবন্ধন পাওয়ার লক্ষ্যে ২০২৬ সালের কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সম্প্রতি ঢাকা অবস্থিত বিসিএস (কর) অ্যাকাডেমি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৭ এবং আয়কর বিধিমালা ১৯৮৪-এর বিধি ৩৭ অনুযায়ী কর আইনজীবী তালিকাভুক্তির জন্য এ পরীক্ষা আয়োজন করা হবে।

আবেদনের পদ্ধতি

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের bcsta.teletalk.com.bd। ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।

অনলাইন আবেদন শুরু: ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯টা। আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১২টা

আবেদন ফি হিসেবে ৩০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পরই আবেদনটি চূড়ান্তভাবে গ্রহণ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের দেশে বা বিদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিম্নের যেকোনও একটি বিষয়ে ডিগ্রি থাকতে হবে— আইন, কর বিষয়ক ডিগ্রি, হিসাব বিজ্ঞান বা বাণিজ্য, উচ্চতর অডিটিং ও ব্যাংকিং, ডিপ্লোমা ইন ট্যাক্সেশনসহ যেকোনও বিষয়ে ডিগ্রি, উচ্চতর অডিটিং ও ব্যাংকিং ডিপ্লোমাসহ যেকোনও বিষয়ে ডিগ্রি।

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

লিখিত পরীক্ষার সময় হবে ৩ ঘণ্টা। লিখিত পরীক্ষার পূর্ণমান ৮০ এবং পাস নম্বর ৪০। মৌখিক পরীক্ষার পূর্ণমান ২০ এবং পাস নম্বর ১০।

লিখিত পরীক্ষায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে— আয়কর আইন ২০২৩, অর্থ আইন ২০২৫, আয়কর বিধিমালা ১৯৮৪, উৎসে কর বিধিমালা ২০২৫, এনবিআর বিধিমালা ২০২৫, কোম্পানি আইন ১৯৯০, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাববিজ্ঞান ও বাংলা ও ইংরেজি।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি জমা দিতে হবে— শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, বর্তমান পেশা সংক্রান্ত স্বঘোষণাপত্র। দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও প্রশিক্ষণের পর নিবন্ধন সনদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করার পর কর আইনজীবী হিসেবে নিবন্ধন সনদ প্রদান করা হবে।

এছাড়া আবেদন প্রক্রিয়া, প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষার ফলাফলসহ সংশ্লিষ্ট সব তথ্য জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস (কর) অ্যাকাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি