তিন বছরে পুঁজিবাজারের আকার জিডিপির ৪০ শতাংশে নিতে চায় বিএসইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৬, ২২:৪৫আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২২:৪৫

আগামী তিন বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বর্তমানে দেশের পুঁজিবাজারের আকার জিডিপির প্রায় ১০ শতাংশের সমান। অর্থাৎ নির্ধারিত সময়ে বাজারের পরিধি প্রায় চারগুণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

রবিবার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসি জানায়, পুঁজিবাজারের আকার বাড়াতে বড় কোম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো, নীতিগত সংস্কার এবং বাজার অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য একটি সমন্বিত পুঁজিবাজার নিরীক্ষা ও বিশ্লেষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনাকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কশিমনসের (আইওএসসিও) সুশাসন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

স্বল্পমেয়াদে কমিশনের কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তি ও স্বয়ংক্রিয়তা বাড়িয়ে বাজার পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে একটি বন্ড নিশ্চয়তা তহবিল গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বিএসইসি আরও জানায়, পুঁজিবাজারে বড় ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়াতে একটি যৌথ কাঠামো তৈরির বিষয় বিবেচনা করা হচ্ছে, যেখানে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক সমন্বিতভাবে কাজ করবে। একই সঙ্গে বড় বাজার অংশীদারত্বসম্পন্ন কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ ও মিশন প্রধান মনোহরি গুনাওয়ারধেনা। প্রতিনিধিদলে আরও ছিলেন জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আল হাসান এবং বেসরকারি খাত উন্নয়ন কর্মকর্তা আজিজুল কাদির।

বৈঠকে দেশের পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এডিবি। বিশেষ করে কার্যকর বন্ড নিশ্চয়তা তহবিল গঠনের সম্ভাব্য মডেল নির্ধারণে সমীক্ষা পরিচালনা এবং বাস্তবায়নের জন্য উপযুক্ত সরকারি প্রতিষ্ঠান চিহ্নিত করতে সহযোগিতার কথাও জানিয়েছে সংস্থাটি।

সভায় উভয় পক্ষ দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এডিবির নাম-লোগো ব্যবহার করে প্রতারণা, যা জানালো কর্তৃপক্ষ 
বিধিমালার খসড়া চূড়ান্তমার্জিন ঋণের বিধিনিষেধ শিথিলের পথে বিএসইসি
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
সর্বশেষ খবর
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত