বাংলাদেশকে সহায়তায় বিশ্বব্যাংকের ফ্রেমওয়ার্ক অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ০৭:১৪আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০৯:৩১

বাংলাদেশ-বিশ্বব্যাংক

নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সহযোগিতা দিতে বিশ্বব্যাংক গ্রুপ একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) অনুমোদন করেছে। সিপিএফ ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে দেশের দারিদ্র্য হ্রাস ও সমৃদ্ধি অর্জনে সহায়তা দেবে।

যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সিপিএফ’র এক বিবৃতিতে বিশ্বব্যাংক এ কথা জানায়।

সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ, গবেষক, শিক্ষাবিদ, মিডিয়া ও অন্যান্য উন্নয়ন অংশীদারসহ প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে অনলাইনে পরামর্শ এবং দুইদফা আলোচনার মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপ এই সিপিএফ তৈরি করেছে।

দারিদ্র্য হ্রাসের পূর্বশর্ত হিসাবে কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি জোরদারকে লক্ষ্য নির্ধারণ করেছে সিপিএফ। এর অংশ হিসেবে দেশের জনশক্তিতে প্রতিবছর নতুন করে যোগ হওয়া ২১ লাখ তরুণের কর্মসংস্থানে সহায়তা দেওয়া হবে।

দেশের উন্নয়ন চ্যালেঞ্জসমূহ বিশ্লেষণে ব্যাংক গ্রুপের সিস্টেমেটিক কান্ট্রি ডায়াগনস্টিক (এসসিডি) এবং সরকারের সপ্তম পঞ্চমবার্ষিক পরিকল্পনার নীতি ও কৌশল সমন্বয় করে সিপিএফ দেশের উচ্চ ও টেকসই প্রবৃদ্ধির প্রধান বাধাসমূহ কাটিয়ে উঠতে সহায়তা দেবে।

আগামী তিন থেকে পাঁচ বছরে টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য এসসিডি রূপান্তরের পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে-জ্বালানি, স্থল যোগাযোগ, আঞ্চলিক ও বৈশ্বিক সমন্বয়, নগরায়ন ও বদ্বীপ ব্যবস্থাপনায় অভিযোজন। সূত্র: বাসস।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি