এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ১৮:৫০আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:৫০

আমদানি পণ্যের ক্ষেত্রে কমার্শিয়াল ইনভয়েস যাচাই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাস্টমসের স্বয়ংক্রিয় তথ্যব্যবস্থা আসাইকুডা ওয়ার্ল্ড ও বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থাপনা ব্যবস্থার মধ্যে তথ্যসংযোগ স্থাপন করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে এ ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্যসংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন।

নতুন ব্যবস্থার ফলে আমদানির ক্ষেত্রে রফতানিকারকের ইস্যু করা কমার্শিয়াল ইনভয়েস এখন থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে একই বিন্যাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থাপনা ব্যবস্থায় সংরক্ষিত থাকবে। সেখান থেকে তা তাৎক্ষণিকভাবে কাস্টমসের স্বয়ংক্রিয় ব্যবস্থায় পৌঁছে যাবে।

এর আগে ব্যাংক কর্তৃক প্রত্যায়িত কমার্শিয়াল ইনভয়েসের কাগজপত্র কাস্টমস দফতরে সরাসরি জমা দিতে হতো। নতুন ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংকের তথ্যভান্ডার থেকেই কাস্টমস কর্তৃপক্ষ ইনভয়েসের সব তথ্য পাবে। ফলে কাস্টমস কার্যালয়ে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না।

এনবিআর জানায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কমার্শিয়াল ইনভয়েস যাচাই কার্যক্রম পুরোপুরি অনলাইন ও তাৎক্ষণিক ভিত্তিতে সম্পন্ন হবে। এতে কাগজপত্রের ব্যবহার কমবে, রাজস্ব ফাঁকির চেষ্টা প্রতিহত করা সহজ হবে এবং রাজস্ব ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

একইসঙ্গে আমদানি-রফতানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। পাশাপাশি বাণিজ্যভিত্তিক অর্থপাচার কমানো এবং পণ্যের মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরিতেও এ ব্যবস্থা সহায়ক হবে বলে মনে করছে এনবিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হলে পর্যায়ক্রমে বিল অব এন্ট্রির সঙ্গে কমার্শিয়াল ইনভয়েস সংযুক্ত করার ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে।

এনবিআরের মতে, বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ তথ্যসংযোগ কাগজবিহীন কাস্টমস ব্যবস্থা চালুর পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দেশের আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ এবং কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নে নতুন অগ্রগতি অর্জিত হবে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ