যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডে আবেদনের সময় আরও ৬ মাস বাড়ল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ২২:৪৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২২:৪৯

শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসি’র দুটি সাবঅর্ডিনেটেড বন্ডে আবেদন করার সময় শেষবারের মতো ছয় মাস বৃদ্ধি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারীরা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ডের ইউনিট কিনতে পারবেন।

বুধবার (৭ এপ্রিল) বিএসইসির ১০০৭তম কমিশন সভায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ শেষবারের মতো ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

অন্যদিকে, ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাবঅর্ডিনেটেড ভি ট্রিপল আই বন্ডের মেয়াদও একই সময় পর্যন্ত বাড়ানো হয়েছে।

ব্যাংক দু’টির বন্ডের পূর্বের সম্মতিপত্রে উল্লেখিত অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
বিধিমালার খসড়া চূড়ান্তমার্জিন ঋণের বিধিনিষেধ শিথিলের পথে বিএসইসি
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
শেয়ার বাজারে আসছে সরকারি কোম্পানি, কী বদলাবে
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু