সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ২৩:৫০ আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২৩:৫০

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির এক হাজার ২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় এই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিএসইসির তথ্য অনুযায়ী, অনুমোদিত বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল এবং কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড প্রকৃতির হবে। বন্ডটির মেয়াদ সাত বছর এবং কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স বা বেঞ্চমার্ক রেটের সঙ্গে তিন শতাংশ কুপন মার্জিন যোগ করে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে, যেখানে সম্ভাব্য বিনিয়োগকারীর মধ্যে থাকছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা, উচ্চ সম্পদশালী ব্যক্তি (এইচএনআই) এবং মিউচুয়াল ফান্ড।

প্রতি ইউনিট বন্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এ বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্যাংক তাদের করপোরেট, রিটেইল এবং এসএমই খাতে ঋণ দেওয়ার  কাজে ব্যবহার করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং যৌথভাবে অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
প্রথমবার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ, ১০০ কোটি ডলারের বন্ড আসছে
বিধিমালার খসড়া চূড়ান্ত মার্জিন ঋণের বিধিনিষেধ শিথিলের পথে বিএসইসি
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
সর্বশেষ খবর
কাচের বাসনে হলদে ছোপ? ঘরোয়া উপায়ে ফেরান ঝকঝকে ভাব
কাচের বাসনে হলদে ছোপ? ঘরোয়া উপায়ে ফেরান ঝকঝকে ভাব
বাড্ডায় দুই জন গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত
বাড্ডায় দুই জন গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন