মাছ-মাংসের দাম চড়া, তেল-সবজিতেও নেই স্বস্তি

সুহাইল আহমদ
১০ এপ্রিল ২০২৬, ১৮:৪৮আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৯:২৮

বাজারে নিত্যপণ্যের দাম কমছেই না। মাসের বাজারের হিসাব মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষদের। এদিকে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলে। মাছ ও মাংসের পাশাপাশি গেলো কিছু দিনের তুলনায় প্রতিটি সবজি কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের অপ্রতুলতার কারণে পরিবহন খরচ বেড়েছে, সেই সঙ্গে অনেক সবজির মৌসুম শেষ হয়েছে। সব মিলিয়ে রাজধানীতে নিত্যপণ্যের সরবরাহ তুলনামূলক কম হওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব কিছু।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর রায়সাহেব বাজার, তাঁতিবাজার, নারিন্দা কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতিকেজি তেলাপিয়া, কৈ ও পাঙাশ মাছ ২২০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের চাষের চিংড়ির কেজি ৮০০ টাকা। চাষের শিং, পাবদা ও পোয়া মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে। রুই, মৃগেল ও কাতল মাছ ওজনভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া চাষের শিং বা পাবদা মাছের কেজি ৫০০ টাকা।

বাজারে ব্রয়লার মুরগির দাম খুব বেশি না বাড়লেও ঈদের পর থেকে রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনালি ও দেশি মুরগি। প্রতিকেজি ব্রয়লার ২২০ থেকে ২৪০ টাকা, সোনালি মুরগি ৪২০ থেকে ৪৪০ টাকা ও দেশি মুরগি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে ডিমের দামও। রমজানে গত কয়েক বছরের তুলনায় এবার ডিমের দাম ছিল সর্বনিম্ন। ওই সময় ডজন বিক্রি হয় ৯০ থেকে ১১০ টাকায়। এখন ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আর সাদা ডিমের ডজন ১১০ টাকা।

সয়াবিন তেল

বিভিন্ন দোকানে পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল মিললেও সরবরাহ কম। আধা লিটার, এক ও দুই লিটারের বোতল বেশিরভাগ দোকানেই পাওয়া যাচ্ছে না। আবার কিছু দোকানে খোলা সয়াবিন তেল মিললেও তা বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশিতে।

সরকার নির্ধারিত এক লিটার বোতলজাত তেলের দাম ১৯৫ টাকা। অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা ও পাম অয়েল নির্ধারিত দাম ১৬৪ টাকা। তবে বাজারে খোলা সয়াবিন ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর পাম অয়েল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

খুচরা বিক্রেতারা বলছেন, ডিলাররা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। এ অবস্থা মাসখানেকের বেশি সময় ধরে চললেও গত তিন-চার দিন ধরে একেবারে অর্ডার নেওয়াই বন্ধ করে দিয়েছেন।

নারিন্দা বাজারের ব্যবসায়ী মোস্তাক আহমেদ জানান, বিভিন্ন কোম্পানি এখন আর সরাসরি তেলের অর্ডার নিচ্ছে না। অনেক ক্ষেত্রে শর্ত দেওয়া হচ্ছে, তেল নিতে হলে সঙ্গে অন্য পণ্যও নিতে হবে। ফলে বাধ্য হয়ে তারা পাইকারি বাজার থেকে তেল সংগ্রহ করে বিক্রি করছেন।

তিনি আরও বলেন, দোকানে তেল না থাকলে ক্রেতারা অন্যান্য জিনিসও কিনতে আগ্রহ দেখায় না। এতে নিয়মিত ক্রেতারাও ফিরে যাচ্ছেন, আর বিক্রিও কমে যাচ্ছে। এ কারণে বেশি দামে পাইকারি বাজার থেকে তেল কিনে এনে বিক্রি করতে হচ্ছে।

গত কয়েক দিনের বৃষ্টিতে বাজারে বেড়ে গেছে প্রায় সব ধরনের সবজির দাম। বেশিরভাগ সবজিই এখন ৮০ টাকার বেশি বা তার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে। শুধু আলুর কেজি ২৫ আর পেঁপে-গাজর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।

বাজারে এখন প্রতিকেজি পটোল ও ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকা, শিম ও শজনে ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙা, চিচিঙ্গা, বরবটি, করলা ১০০ থেকে ১২০ টাকা এবং কাঁকরোল ১২০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

তবে কম রয়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। প্রতিকেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা ও পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা জলিল জানান, অনেক সবজির মৌসুম শেষ হয়েছে। মৌসুম শেষ হওয়ায় সরবরাহ তুলনামূলক কমে যাওয়ায় সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমাদের কিছু করার নাই, আমরা আড়ত থেকে বেশি দামে নিয়ে আসছি। এ জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বাজারে কেনাকাটা করতে এসেছে আজিম মিয়া নামে এক ব্যক্তি। তিনি বলেন, তেলের দাম বাড়ার প্রভাব ইতোমধ্যে অন্যান্য পণ্যের ওপর পড়তে শুরু করেছে এবং সামনে আরও বাড়তে পারে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে আমার মতো নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ পরিস্থিতিতে তাদের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠবে। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমের দাম আগের মতোই 
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ