স্বর্ণ খাত থেকে বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব: আব্দুল মুক্তাদির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ১৫:২৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৫:২৯

দেশের স্বর্ণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সঠিক নীতি সহায়তা, আধুনিক অবকাঠামো এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে সাদা অর্থনীতির আওতায় এনে একটি বড় রফতানি খাতে পরিণত করা সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এই খাত থেকে বছরে ১২ থেকে ১৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করা যেতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভা পরিচালনা করেন এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খান।

বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন সরকার একটি প্রতিকূল সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে আসন্ন বাজেটে বেসরকারি খাতের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি, যা সামগ্রিক জাতীয় অগ্রগতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

তিনি আরও বলেন, বর্তমানে বেসরকারি খাতের অনেক শিল্পই নানা সংকটে রয়েছে। এসব খাতকে পুনরুদ্ধার করতে জ্বালানি সংকট, উচ্চ সুদহার, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং লজিস্টিক সমস্যার মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। এ প্রেক্ষাপটে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বিদ্যমান শিল্প-কারখানাকে টিকিয়ে রাখাই এখন বেশি গুরুত্বপূর্ণ।

কর ব্যবস্থার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। কর প্রদানের বিপরীতে জনগণ কিছুই পায় না— এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবা নিশ্চিত করতে কর রাজস্বই প্রধান উৎস।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাজেট প্রস্তাবনার ক্ষেত্রে শুধু নিজ নিজ খাতের স্বার্থ নয়, বরং জাতীয় স্বার্থকেও সমান গুরুত্ব দিতে হবে। খাতভিত্তিক সুবিধা ও সামষ্টিক অর্থনীতির ভারসাম্য বজায় রেখে সুপারিশ দিতে হবে।

স্বর্ণ খাত প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই খাতকে সাদা অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা গেলে তা দেশের অন্যতম প্রধান রফতানি খাতে পরিণত হতে পারে। তিনি বলেন, উপযুক্ত নীতিগত সহায়তা ও আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ এ খাত থেকে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা দক্ষ হাতে পরিচালিত হচ্ছে এবং ব্যবসাবান্ধব নীতি অনুসরণ করা হচ্ছে। এর ইতিবাচক প্রভাব আগামী দিনে দৃশ্যমান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর ব্যবস্থায় ‘বিপ্লব’ ও অর্থনৈতিক সংস্কার তদারকিতে নতুন কাঠামোর প্রস্তাব
সিআইসির মহাপরিচালক হলেন সেলিনা, পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা
এনবিআরের জাদুঘরে ইতিহাসের সাক্ষী, ৪০০ বছরের পুরোনো সনদ
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি