বন্ধ কারখানা চালুর উদ্যোগে বিশেষ পুনঃঅর্থায়ন তহবিলের পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৬আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৬

বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করতে কম সুদে ঋণ সহায়তা দেওয়ার জন্য বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, তহবিলটি সরকারের অর্থায়নে নাকি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত হবে— তা নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বন্ধ কারখানা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা নির্ধারণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নতুন এ উদ্যোগকে সরকারের কর্মসংস্থান লক্ষ্যের সঙ্গে যুক্ত করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে এ পরিকল্পনা এগোচ্ছে বলে জানা গেছে।

পরিকল্পনার আওতায় মূলত জুলাই আন্দোলনের সময় বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনাময় শিল্প-কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে জালিয়াতি, অর্থপাচার বা বড় ধরনের আর্থিক অপরাধে জড়িত প্রতিষ্ঠানগুলো এই সুবিধার বাইরে থাকবে।

প্রস্তাবিত সহায়তা প্যাকেজে রয়েছে—ঋণ নিয়মিত করতে ডাউনপেমেন্টের শর্ত শিথিল করা, কম সুদে নতুন তহবিল সুবিধা, আমদানি-রফতানিতে ব্যাংকিং সুবিধা এবং কম মার্জিনে এলসি খোলার সুযোগ। কারখানা বন্ধ হওয়ার আগের গ্রাহকের আচরণ বিবেচনায় নিয়ে ব্যাংকগুলো এসব সুবিধা প্রদান করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকের অর্থায়নে গড়ে ওঠা বন্ধ কারখানার তালিকা সংগ্রহ শুরু করেছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, সংগৃহীত তথ্যের ভিত্তিতে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

তবে প্রস্তাবিত নতুন পুনঃঅর্থায়ন তহবিল নিয়ে আপত্তি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, নতুন তহবিল গঠন না করে বিদ্যমান তহবিল ধীরে ধীরে সংকুচিত করা উচিত। তাদের আশঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকের নতুন অর্থায়ন বাজারে অতিরিক্ত তারল্য সৃষ্টি করে মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক বিকল্প উপায়ে বন্ধ কারখানা সচলের সম্ভাবনা নিয়েও কাজ করছে বলে জানা গেছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে ব্যাংক, কীভাবে পাবেন
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?