সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না। ১১ দল আপনাদের পাশে আছে, আপনারা কি ১১ দলের সঙ্গে আছেন? আমরা আপনাদের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাঁচপুর ট্রাকস্ট্যান্ডে লংমার্চের সমাবেশে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চব্বিশের শহীদ যোদ্ধাদের দাবি পূরণ হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘নারায়ণগঞ্জবাসী ২০২৪ সাল মনে পড়ে, স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত ঢেলে দিয়েছিলেন এই রাস্তায় মনে আছে। আপনাদের সঙ্গীরা লড়াই করেছিল। কিন্তু আপনাদের সঙ্গীদের-শহীদদের দাবি কি পূরণ হয়েছে? হয় নাই। সেই দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করে ঘরে ফিরবো, ইনশাআল্লাহ। আমরা গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য রাস্তায় নেমেছি। আপনাদের চুলায় গ্যাস ফিরিয়ে দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনাদের ঘরে বিদ্যুৎ এবং বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য রাস্তায় নেমেছি। আমরা আপনাদের পাশে আছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জাব্বার প্রমুখ।

এর আগে, রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সূচনা করা হয়। পরে লংমার্চের সমাবেশ প্রথমটি নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল, মীরসরাই ও সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

/এফআর/
সম্পর্কিত
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?