সরকারি সিকিউরিটিজে ডিলার হিসেবে যুক্ত হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৬, ০১:১৮আপডেট : ০১ মে ২০২৬, ০১:১৮

সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার (পিডি) হিসেবে নতুন করে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং পূবালী ব্যাংক পিএলসি। এর ফলে দেশে প্রাইমারি ডিলার ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ এ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত কার্যকর করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই দুই ব্যাংককে ২০২৬ সালের মে মাসের প্রথম কার্যদিবস থেকে পরবর্তী তিন বছরের জন্য প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের জারি করা চিঠিতে বলা হয়, ‘সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলারদের তালিকাভুক্তি ও কার্যক্রম পরিচালনা নির্দেশিকা, ২০২৫ (সংশোধিত)’ অনুসরণ করে এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রাইমারি ডিলার ব্যাংক হিসেবে দায়িত্ব পাওয়ায় এখন থেকে এই দুই ব্যাংককে সরকারের ট্রেজারি বিল ও বন্ডের নিলামে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হবে। এর মাধ্যমে তারা সরকারি ঋণ ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করবে এবং বাজেট ঘাটতি অর্থায়নে সরকারের অন্যতম সহযোগী হিসেবে কাজ করবে।

বিশ্লেষকদের মতে, নতুন দুটি ব্যাংকের অন্তর্ভুক্তির ফলে সরকারি সিকিউরিটিজ বাজারে প্রতিযোগিতা ও তারল্য আরও বাড়বে, যা দীর্ঘমেয়াদে আর্থিক বাজারকে শক্তিশালী করতে সহায়ক হবে।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
সর্বশেষ খবর
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে