বিশ্ব মেট্রোলজি দিবস কাল

‘নীতি নির্ধারণে আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৬, ১৯:০৯আপডেট : ১৯ মে ২০২৬, ১৯:০৯

আগামীকাল বুধবার (২০ মে) বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক পরিমাপ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে আন্তর্জাতিক পরিমাপবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অব লিগ্যাল মেট্রোলজির প্রধানরা পৃথক বাণী দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান আধুনিক রাষ্ট্রব্যবস্থা, শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং ভোক্তা অধিকার রক্ষার অন্যতম ভিত্তি। সঠিক ও নির্ভরযোগ্য পরিমাপ ছাড়া ন্যায্য বাণিজ্য, মানসম্মত উৎপাদন এবং কার্যকর নীতি নির্ধারণ সম্ভব নয়।

বিএসটিআই জানায়, জাতীয় মান সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটি দেশে পণ্যের মান নিশ্চিতকরণের পাশাপাশি ওজন ও পরিমাপের নির্ভুলতা বজায় রাখা, মেট্রিক পদ্ধতি ও আন্তর্জাতিক এসআই ইউনিট বাস্তবায়ন এবং লিগ্যাল মেট্রোলজি কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়া বিএসটিআই’র অধীনে প্রতিষ্ঠিত অত্যাধুনিক ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি জাতীয় পরিমাপ মানদণ্ড সংরক্ষণ, আন্তর্জাতিক ট্রেসেবিলিটি নিশ্চিতকরণ এবং ক্যালিব্রেশন সেবা প্রদানের মাধ্যমে দেশের শিল্প ও বাণিজ্য খাতকে সহায়তা দিয়ে যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে শক্তিশালী ন্যাশনাল কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ‘জাতীয় গুণগত মান (পণ্য) ও সেবা নীতি’ অনুযায়ী বাংলাদেশের এ অবকাঠামো চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে— মানকরণ, মেট্রোলজি, কনফরমিটি অ্যাসেসমেন্ট বা পরীক্ষণ এবং অ্যাক্রেডিটেশন।

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিএসটিআই’র প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রম আয়োজন। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার, মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণ এবং রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
৮ ব্র্যান্ডের স্কিন ক্রিমে মাত্রাতিরিক্ত মার্কারি, মারাত্মক ঝুঁকিতে কিডনি-স্নায়ুতন্ত্র ও অনাগত শিশু
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: এবার পরীক্ষার করে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বিএসটিআই
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ