কোটি টাকার ভ্যাট ফাঁকি, চট্রগ্রামে কুরিয়ার কোম্পানির বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ১৯:১৮আপডেট : ১৬ জুন ২০২৬, ১৯:১৮

কর ফাঁকির অভিযোগে স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট। মামলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্রগ্রাম ভ্যাটের সহকারী রাজস্ব কর্মকর্তা আলী আক্কাস।

চট্রগ্রাম ভ্যাট অফিস জানায়, চট্রগ্রামে স্টেডফার্স্ট কুরিয়ার লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটিতে ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অভিযান চালান। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও দলিলপত্র জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো পর্যালোচনা করে কর ফাঁকির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। তদন্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির দালিলিক প্রমাণ পাওয়া গেছে বলেও জানানো হয়, যার ভিত্তিতেই মামলা করা হয়েছে।

রাজস্ব বিভাগের তথ্যমতে, চট্টগ্রামে প্রতিষ্ঠানটির ১৬টি কার্যালয় ও হাব রয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠান এতো বছর ভ্যাট নিবন্ধন না করেই ব্যবসা পরিচালনা করে আসছিল। বারবার চিঠি দেওয়ার পরও নিবন্ধন না নেওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে তাদের বাধ্যতামূলক (ফোর্সড) নিবন্ধন দেওয়া হয় এবং বর্তমানে তাদের বিরুদ্ধে অডিট কার্যক্রম চলছে।

চট্রগ্রাম ভ্যাটের সহকারী রাজস্ব কর্মকর্তা আলী আক্কাস বলেন, ‘‘শুধু চট্রগ্রামে যদি ১ কোটি ১৫ লাখ টাকার ভ্যাট ফাঁকি আসে তবে এদের তো রাজধানী ঢাকাসহ সারাদেশে অসংখ্য শাখা রয়েছে। এগুলোতে খোঁজ করলে বড় ধরনের ভ্যাট ফাঁকির প্রমান আসবে। আমরা সারাদেশেই স্টেডফার্স্ট কুরিয়ার লিমিটেডের ভ্যাট ফাঁকির ব্যাপারে অনুসন্ধান শুরু করেছি।’’

/আইএ/এমএএল/
সম্পর্কিত
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলো ট্রাম্প প্রশাসন
চীনের ‘শুল্ক ফাঁকি চক্রে’ ভারতসহ ৪০ দেশ, কড়াকড়ির ঘোষণা যুক্তরাষ্ট্রের
পুকুরে ভাসছিল ট্রাভেল ব্যাগ, ভেতরে কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ
সর্বশেষ খবর
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন