রুফিয়া–টাকা সরাসরি লেনদেনের উপায় খুঁজছে বাংলাদেশ ও মালদ্বীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ জুন ২০২৬, ১৯:৪৪ আপডেট : ২৩ জুন ২০২৬, ১৯:৪৪

মালদ্বীপের রুফিয়া ও বাংলাদেশের টাকার মধ্যে সরাসরি লেনদেন ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এতে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ আরও সহজ, দ্রুত, নিরাপদ ও স্বল্প ব্যয়ে দেশে পাঠানোর সুযোগ তৈরির বিষয়টি উঠে আসে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। মঙ্গলবার (২৩ জুন) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

বৈঠকে প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ আরও সহজ ও কার্যকর করতে রুফিয়া ও টাকার মধ্যে সরাসরি আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই প্রবাসীদের জন্য একটি সহজ, নিরাপদ ও টেকসই ব্যবস্থা চালুর বিষয়ে একমত হন, যাতে তারা জটিলতা ছাড়াই বৈধ চ্যানেলে অর্থ দেশে পাঠাতে পারেন।

হাইকমিশনার বলেন, প্রবাসীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী রেমিট্যান্স সেবা নিশ্চিত করা হাইকমিশনের অন্যতম অগ্রাধিকার। তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কল্যাণে হাইকমিশনের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় আরও উন্নত আর্থিক সেবা নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন।

এই বৈঠক বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আর্থিক সহযোগিতা জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

/এসও/এম/    
সম্পর্কিত
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
আইএমএফের শর্ত মানবে না সরকার, বিকল্প অর্থায়নের খোঁজ: ব্যাংককে বড় পরীক্ষা বাংলাদেশের
তিমি হাঙর দেখতে মালদ্বীপের যে দ্বীপে যাবেন
সর্বশেষ খবর
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর