টানা দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুন ২০২৬, ১১:১৮আপডেট : ২৫ জুন ২০২৬, ১১:২১

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছে বাজুস। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। 

এর আগে বুধবার (২৪ জুন) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। ফলে টানা দুই দিনের মূল্যহ্রাসে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৭ হাজার ৬৯৮ টাকা কমেছে। 

তবে রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বাজুস জানিয়েছে, রুপার গহনার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ নির্ধারিত মূল্যের সঙ্গে ক্রেতাদের অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে।  

বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের মূল্য পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দামে এই সমন্বয় আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দাম আরও কমলো
সর্বশেষ খবর
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়