প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৮:১০আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৮:১১

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার দিনে (১-৪ জুলাই) দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৬ কোটি মার্কিন ডলার। ফলে বছরের শুরুতেই প্রবাসী আয় প্রায় ৩ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ৪ জুলাই পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে মোট ৩৪৯ মিলিয়ন (৩৪ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার দেশে এসেছে। গত বছরের একই সময় এই অঙ্ক ছিল ৩৬০ মিলিয়ন (৩৬ কোটি) মার্কিন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয় কমেছে প্রায় ১১ মিলিয়ন ডলার বা ৩ শতাংশ।

এদিকে, সর্বশেষ দুই কার্যদিবসে (২-৪ জুলাই) দেশে এসেছে ২৯ কোটি মার্কিন ডলার (২৯০ মিলিয়ন ডলার) রেমিট্যান্স। নতুন অর্থবছরের শুরুতে প্রবাসী আয় প্রবাহ অব্যাহত থাকলেও গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি নেতিবাচক অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, মাসের শুরুতে কর্মদিবসের সংখ্যা, বিভিন্ন দেশে বেতন পরিশোধের সময়সূচি, ব্যাংকিং কার্যক্রম এবং প্রবাসীদের অর্থ পাঠানোর ধরণে পরিবর্তনের কারণে মাসের প্রথম দিকের রেমিট্যান্স প্রবাহে ওঠানামা দেখা যায়। ফলে পুরো মাসের চিত্র বোঝার জন্য আরও কিছুদিনের তথ্য গুরুত্বপূর্ণ হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, জুলাই মাসের দ্বিতীয়ার্ধে মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে পারে। বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করছেন।

/জিএম/এম/
সম্পর্কিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
বিকল্প অর্থায়নের নতুন পথে যাচ্ছে বাংলাদেশডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার