প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 

আসাদ আবেদীন জয় 
৩১ আগস্ট ২০২৬, ২২:৪৭আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২২:৪৭

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে চিনি একটি। প্রতিদিনই বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট, বেকারিসহ নানা জায়গায় রয়েছে চিনির ব্যবহার। তবে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে বাজারে। আর দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। 

বিশেষ করে খোলা চিনির দাম প্যাকেটজাত চিনির চেয়েও বেশি হওয়ায় তৈরি হয়েছে অস্বস্তি। সরবরাহ সংকট নিয়ে বিক্রেতাদের মধ্যেও রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। আবার ক্রেতারাও প্রকাশ করেছেন নিজেদের ক্ষোভ।   

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজার ও মিরপুর ২ নম্বরের মুদি দোকান সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়। 

মিরপুর ১ ও ২ নম্বরের কাঁচাবাজার ও মুদি দোকান ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহে খুচরা বাজারে চিনির দাম কেজিতে প্রায় ১৫ টাকা বেড়েছে। শুধু গত এক সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ৫ টাকা। খোলা চিনি ১১৫-১২০ টাকা, প্যাকেট চিনি ১১০-১১৫ টাকা এবং প্যাকেট লাল চিনি ১৩০-১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

আরও দেখা যায় কোনও দোকানে চিনি আছে, কোনও দোকানে নেই। আবার কারও কাছে আছে অল্প পরিমাণে, যা তারা বলছে আগের মজুত করা। আবার কোথাও প্যাকেট চিনি থাকলেও নেই খোলা চিনি। কোনও কোনও বিক্রেতা অতিরিক্ত লাভের আশায় প্যাকেট চিনিই খুলে খোলা চিনি হিসেবে বেশি দামে বিক্রি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। 

যা বলছেন বিক্রেতারা

চিনির সরবরাহ ও দাম নিয়ে বাজারের বিক্রেতাদের রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। কেউ বলছেন, কোম্পানি থেকে চিনি সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। আবার কারও দাবি, বাজারে কোনও সংকট নেই, ব্যবসায়ীদের কেউ কেউ কৃত্রিমভাবে এমন পরিস্থিতি তৈরি করছেন। দাম আরও বাড়ানোর শঙ্কার কথাও জানিয়েছেন কয়েকজন বিক্রেতা। 

মিরপুর-২ নম্বরের মোল্লা জেনারেল স্টোরের বিক্রেতা মো. জনি বলেন, “খোলা চিনি ১২০ টাকা কেজি। আর প্যাকেট চিনি ১১০-১১৫ টাকা। কিন্তু এটা অ্যাভেইলেবল না। এক সপ্তাহ ধরেই এই অবস্থা চলছে। আমার মতে কোনও সংকট নেই। ব্যবসায়ীরা কৃত্রিমভাবে এটা করছে।” 

মিরপুর-১ নম্বরের ফারজানা ভ্যারাইটিজ স্টোরের বিক্রেতা বলেন, “শুধু লাল চিনিই আছে আমার কাছে। খোলা চিনি বা প্যাকেটের সাদা চিনি নাই। কোম্পানির কাছে অর্ডার দিলেও পাই না। তারা বলে কোম্পানি চিনি উৎপাদন করতে পারছে না। এরকম চলছে আনুমানিক ৮-১০ দিন হলো।” 

চিনি অর্ডার করলে পাওয়া যায় কিনা— জানতে চাইলে রাজকন্যা জেনারেল স্টোরের বিক্রেতা মোজাম্মেল হক বলেন, “আমিতো চিনি পাই। তবে লাল চিনি। সাদাটা না।”  

মেসার্স সাখাওয়াত এন্টারপ্রাইজের বিক্রেতা ইয়াসিন বলেন, “আমাদের কাছে আগের যে স্টক আছে সেগুলো আগের দামেই বিক্রি করছি। নতুন মাল এখনও নিইনি আমরা। আর খোলা চিনি আমরা বিক্রিই করি না। দাম বেশি… শুধু শুধু এনে কি করবো। হুট করেই দাম বেড়ে গেছে।” 

আবুল স্টোরের বিক্রেতা মো. সাকিব বলেন, “এক সপ্তাহের মধ্যে খোলা চিনি কেজিতে ১২-১৩ টাকা বেড়ে গেছে। আজকে ১২০ টাকা করে। এক সপ্তাহ আগেও ১০৫-১১০ টাকা বিক্রি করেছি। এখন আমার কেনা পরে বেশি। এখন খোলা চিনির দাম প্যাকেটের থেকে বেশি।” 

সেলিম জেনারেল স্টোরের বিক্রেতা মো. মেহেদি হাসান বলেন, “খোলা চিনির চেয়ে প্যাকেটের চিনির দাম বেশি থাকাতে এখন অনেকে করে কি… প্যাকেট চিনি খুলে বিক্রি করে। মনে হচ্ছে চিনির দাম আরও বাড়বে, যদিও আমি শিওর না। এটা আমার মনে হচ্ছে আরকি।” 

চিন্তায় পড়েছেন সাধারণ ক্রেতারা

চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন সাধারণ ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত দাম বাড়ায় বাড়তি খরচের চাপ তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে। এতে আগামীতে চিনির দাম আরও বাড়বে কিনা, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে তাদের মধ্যে। 

বাজার করতে আসা সীমা আক্তার বলেন, “এমনিতেই সবকিছুর দাম বেশি, এর মধ্যে হুট করে চিনির দাম বেড়ে গেলো। আর কি কি জিনিসের যে দাম আরও বাড়বে, কে জানে।”  

বাজার করতে আসা হাসান আহমেদ নামের আরেক ক্রেতা বলেন, “সপ্তাহের ব্যবধানে দশ-পনেরো টাকা দাম বেড়ে যাওয়া মোটেও ভালো ব্যপার না। মূলত এসবের মধ্য দিয়ে অনুমান করা যায় আমরা হয়তো ভালো দিকে যাচ্ছি না। আর চিনিতো গরীব-বড়লোক সবারই লাগে; কারও কম, কারও বেশি। এটার দাম বাড়া উচিত না।”  

কাওসার আহমেদ নামের আরেক ক্রেতা শঙ্কা প্রকাশ করে বলেন, “শুনছি গ্যাস, বিদ্যুৎ এসবের ঘাটতির জন্য নাকি চিনির দাম নাকি বেড়ে গেছে, আটার দামও নাকি বেড়েছে। যদিও আমি আটা কিনিনি এর মধ্যে, তাই জানিনা। অন্যের কাছে শুনে বলছি। কিন্তু যদি আসলেই গ্যাস-বিদ্যুতের জন্য এসবের দাম বেড়ে থাকে তাহলে আমাদের বিপদ আছে।”  

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
চিনির পরিবর্তে রান্নায় দিন ৯ উপকরণ, বাড়বে স্বাদ ও মিষ্টি
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
সর্বশেষ খবর
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
বিদ্যুতের ভোগান্তি কাটছে না, বাড়তে পারে জ্বালানি তেলের চাপ
বিদ্যুতের ভোগান্তি কাটছে না, বাড়তে পারে জ্বালানি তেলের চাপ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক