‘ক্রসমার্কেট’ প্ল্যাটফর্মে বিনিয়োগ না করার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩

‘ক্রসমার্কেট ডট এআই’ (crossmarket.ai) নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধভাবে বিনিয়োগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত এ ধরনের প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ ও আর্থিক লেনদেন থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি অনলাইনে ‘ক্রসমার্কেট’ প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধভাবে বিনিয়োগ গ্রহণের বিষয়টি তাদের নজরে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ গ্রহণ সম্পূর্ণ অবৈধ। একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অননুমোদিত প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিরা শাস্তিযোগ্য অপরাধে জড়িত হচ্ছেন। একইভাবে এসব প্ল্যাটফর্মে বিনিয়োগ বা আর্থিক লেনদেনের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরাও ওই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘ক্রসমার্কেট’ কিংবা এ ধরনের অন্য কোনও অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বেআইনি বিনিয়োগ গ্রহণের কার্যক্রম পরিচালনা বা তাতে অংশগ্রহণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক নিজের কষ্টার্জিত অর্থের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছে।

/জিএম/এম/
সম্পর্কিত
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
বন্ধ শিল্প-সেবা খাতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়নে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি