বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪

বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. আর ইউডিগার লোটজ।

বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি দায়িত্ব নেওয়া জার্মান রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরদারে আস্থা প্রকাশ করেন।

সাক্ষাতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কর্মকাণ্ড, সংস্কৃতি এবং অভিবাসন ও গতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব আরও সম্প্রসারণ নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

রাষ্ট্রদূত লোটজ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, এভিয়েশন খাতে সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার কথাও উল্লেখ করেন। একই সঙ্গে দেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, অব্যাহত উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার হবে।

/এসও/এম/    
সম্পর্কিত
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার সাবেক জার্মান গোয়েন্দাপ্রধান
জার্মানিতে গাড়ি নিয়ে রেসিং ট্র্যাকে, নুরবুর্গে রোমাঞ্চকর ভ্রমণ
সর্বশেষ খবর
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি