গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৭ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৭

নির্ধারিত ট্যারিফের চেয়ে কম প্রিমিয়ামে বীমা পলিসি ইস্যু করার অভিযোগে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে কোম্পানিটির এই উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইডিআরএর রেটিং শাখার নন-লাইফ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানির কাছে পাঠানো হয়। 

আইডিআরএ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় পরিদর্শন করে। এ সময় ২০২৬ সালে ইস্যু করা বিভিন্ন বীমা পলিসি পর্যালোচনা করে মেরিন (কার্গো) বীমার নির্ধারিত ট্যারিফ রেটের চেয়ে উল্লেখযোগ্য হারে কম প্রিমিয়াম নেওয়ার প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন হারে প্রিমিয়াম কমিয়ে গ্রাহকদের বীমা পলিসি দেওয়া হয়েছে বলে পরিদর্শনে উঠে আসে। 

কর্তৃপক্ষের মতে, নির্ধারিত ট্যারিফের চেয়ে কম প্রিমিয়াম নেওয়ার এই ঘটনা বীমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং আইডিআরএর জারি করা নন-লাইফ ৮৩/২০২১ নম্বর সার্কুলারের সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে বলা হয়েছে, আইন ও সার্কুলার লঙ্ঘনের দায়ে বীমা আইন, ২০১০-এর ১০(২) ধারা অনুযায়ী কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি আইনের ১০(১) ধারা অনুযায়ী এই উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, তার কারণ ব্যাখ্যা করে আগামী ৩০ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

চিঠিতে স্বাক্ষর করেছেন আইডিআরএর পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমান। এর অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং আইডিআরএর চেয়ারম্যানের স্টাফ অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। 

/জিএম/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় মুক্তি কাউন্সিলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুক্রবার
জাতীয় মুক্তি কাউন্সিলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুক্রবার
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ
বিতর্কে ‘রামায়ণ’র সীতা চরিত্র, নেটিজেনদের মন্তব্য ‘এটি প্রতারণা’
বিতর্কে ‘রামায়ণ’র সীতা চরিত্র, নেটিজেনদের মন্তব্য ‘এটি প্রতারণা’
আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক