আন্দোলন-উত্তেজনা পেরিয়ে কর্মচঞ্চল সাভার-আশুলিয়া

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৬

টানা ছয় দিনের আন্দোলন, উত্তেজনা ও ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। স্বাভাবিক হয়েছে উৎপাদন কার্যক্রমও। তবে কয়েকটি কারখানায় এখনো উৎপাদন বন্ধ রয়েছে।

রবিবার সকালে আশুলিয়া ও সাভারের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন পোশাকশ্রমিকরা। কারখানাগুলোর ভেতরে মেশিন চালু রয়েছে এবং স্বাভাবিক গতিতে চলছে উৎপাদন কার্যক্রম।

পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

এদিকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আশুলিয়ার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মেডলার, দি রোজ, এন বয়, নিতেশিয়া ও এস২১সহ কয়েকটি কারখানায় রবিবার কাজ হয়নি। শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন কারখানা কর্তৃপক্ষ।

সাভার ও আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম বলেন, সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। সরকারের নির্দেশনা ও পুলিশের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন। শত শত কারখানার মধ্যে হাতে গোনা দু-একটি কারখানা বন্ধ বা কর্মবিরতি থাকতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
রাত হলেই বাসে আগুন, ধামরাইয়ে কী ঘটছে
ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সর্বশেষ খবর
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
এক পথেই সবুজ পাহাড়, বরফ আর মরুভূমি!
এক পথেই সবুজ পাহাড়, বরফ আর মরুভূমি!
খুলনা নগরীতে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি খুন চলতি বছরে, কারণ কী
খুলনা নগরীতে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি খুন চলতি বছরে, কারণ কী
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা জন্ম দিয়েছে আলোচনার
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা জন্ম দিয়েছে আলোচনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে