‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২

মঙ্গলবার সকাল ৮ টার কাছাকাছি। রাজধানীর মেরাদিয়া বাজারে বাজার করতে এসেছেন শফিকুল ইসলাম। একটি বেসরকারি কোম্পানিতে অফিস সহায়ক পদে চাকরি করেন তিনি। তারা মেসে থাকেন। মেসের জন্যই বাজার করতে এসেছেন তিনি। সেখানে কথা হয় শফিকুলের সঙ্গে। 

শফিকুল বলেন, ‘আমি যে বেতন পাই সেখানে পরিবার তো দূরের কথা একজনের ভালোভাবে থাকাই কষ্টকর। বর্তমান বাজারমূল্যে, বাড়ি ভাড়া, নিজের খরচ নিয়ে ঢাকায় একটি লোকের খুবই নিম্নভাবে চললেও ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। আমাদের মতো কর্মচারীর যে বেতন তাতে করে নিজে চলতেই কষ্ট হয়। পরিবার নিয়ে তো থাকার কথাই চিন্তা করতে পারি না।’ 

তিনি বলেন, ‘মানুষের জীবনধারণের ব্যায় আগের চেয়ে অনেক বেড়ে গেছে। গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া, পরিবহন খরচ সব বাড়তির দিকে। আমাদের কিন্তু বেতন বাড়েনি। সামনে ডিসেম্বর বেতন বাড়বে কি না তাও জানিনা। আমাদের মতো যারা ছোট চাকরি করে ঢাকায় বাস করছে তাদের এখন বুকচাপা কান্না ছাড়া আর কিছুই নেই।’ আরও বলেন, ‘আগে যেখানে মাস গেলে অন্তত ৫-৭ হাজার টাকা পাঠাতে পারতাম, এখন সেই টাকা পাঠাতে দুই মাস লাগে। পরিবারে ছেলে-মেয়ে আছে। তাদেরও তো খরচ আছে। এখন আমরা হিমশিমের মধ্যে আছি।’ 

মাছের বাজার

শফিকুলের মতে, ‘এই যে আমরা মেসে থাকি। কিন্তু মাছ-মাংস ঠিকমতো কিনতে পারি না। সবজি, ডিম আর আলু খেয়েই আমরা কোনোমতে বেঁচে আছি।’ 

শুধু শফিকুল নয়, তার মতো আরও সাধারণ মানুষ এখন জীবনযাত্রার ব্যায় মেটাতে হিমশিম খাচ্ছেন। বাজারে আসলে শতবার ভাবছেন কী কিনবেন আর কী কিনবেন না।

কথা হয় আহমেদ নামের বাজারে আসা আরও একজনের সঙ্গে। তিনি জানান, পেশায় তিনি একজন গাড়িচালক। এক কোম্পানির গাড়ি চালান। 

তিনি বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের ঢাকা শহরে বাস করা কঠিন হয়ে গেছে। একদিকে যেমন জিনিসপত্রের দাম বেড়ে গেছে তেমনি অন্যান্য দিকের খরচও বেড়ে গেছে। কিন্তু বেতন আগের মতোই।’ আয় না বাড়লে জীবন কীভাবে চলবে— এমন প্রশ্ন করেন তিনি। 

আহমেদ বলেন, ‘মানুষ কতটা কষ্টে আছে বাজারে না আসলে বোঝা যাবে না। মাছ, মাংসের বাজারে কারা যাচ্ছে আর কারা যাচ্ছে না— একটু দাঁড়ালেই টের পাওয়া যায়।’ 

এদিকে বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম কিছুটা কমে গত কয়েকদিনের মতো এখনও স্থিতিশীল রয়েছে।

বাজারে আলু ৩০, পটল ৫০, বেগুন ৬০-১০০, সিম ৬০-৭০, ভেন্ডি ৫০, টমেটো ১৩০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০, চিচিঙ্গা ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতি পিস ফুলকপি ৩০ ও বাঁধাকপি ৩০-৪০ টাকা, লাউ ৪০-৫০, কাঁচা কলা ৪০ টাকা প্রতি হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমিশাক ২০, পুইশাক ৩০ টাকা। ডিমের মধ্যে লালডিম ১৩৫- ১৪০, সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে। 

মুরগির বাজার

রুই মাছ ৩৮০ টাকা থেকে শুরু ৪৮০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা। ব্রয়লার কেজি প্রতি ১৯০, কক ৩৩০, দেশি ৬৬০ টাকা।

মেরাদিয়া বাজারে আসা ক্রেতা তাইবুর রহমান বলেন, ‘সবজির বাজার কমে যাওয়ায় আমরা একটু কিনতে পারছি। কয়েকদিন তো সবজির বাজারেও যাওয়া যাচ্ছিল না। কিন্তু মাছ, মাংসসহ অন্যান্য পণ্যের দাম এখনও অনেক বেশি।’ 

তিনি বলেন, ‘মাছের বাজার কোনোভাবে স্থিতিশীল হচ্ছে না। বাড়তেই আছে। চিংড়িসহ সব মাছের দাম বাড়তি। ইলিশ মাছও ৮০০ টার নিচে নাই। যেটি ৮০০ টাকা কেজি সেটি জাটকার চেয়ে একটু বড়।’ 

রফিকুল ইসলাম নামের নামের আরেক ক্রেতা বলেন, ‘বর্তমানে আমরা সবজির ওপরই নির্ভরশীল। সবসময় তো আমরা মাছ-মাংস কিনতে পারি না। সেই সামর্থ্যও নাই।’ 

বিক্রেতারা বলছেন, ‘দাম বাড়া বা কমাতে তাদের কোনও হাত নেই। পাইকারি বাজারে দাম কমলে তারা কম দামে বিক্রি করতে পারেন। আর দাম বাড়লে তাদের বেশি দামেই বিক্রি করতে হয়।’ 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
একসময়ের ১০০ টাকার বাজার এখন মিলছে না হাজারেও: টাকার মান গেলো কোথায়? 
১০০ বছর পর পৌঁছাল চিঠি! মায়ের জন্য লেখা বার্তা পেলো নাতনি
‘কেউ প্রকাশ করে, কেউ করে না’: জীবনযাত্রার চাপে পিষ্ট সাধারণ মানুষ
সর্বশেষ খবর
ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু
ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু
বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন: পাহাড়ের ১৭ হাজার ফুট ওপরে ছুটবে ট্রেন
বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন: পাহাড়ের ১৭ হাজার ফুট ওপরে ছুটবে ট্রেন
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী