সমঝোতা ছাড়াই বৈঠক শেষ, মঙ্গলবার ফের বসছে মজুরি বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ২৩:৪১ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২৩:৪২

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান দেখা দিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করলেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ফলে আলোচনা অসমাপ্ত রেখে সভা মুলতুবি করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও বৈঠকে বসবে বোর্ড।

সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলে। তবে দুই পক্ষের অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। মঙ্গলবারের সভা শেষে মালিকপক্ষের প্রস্তাবসহ আলোচনার বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে বলে বোর্ড সূত্র জানিয়েছে।

এদিকে শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানানো হয়েছে। এই দাবিতে সোমবার মজুরি বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।

সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৃতীয় সভাটি শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এবার প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন।

মালিকপক্ষের বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। অন্যদিকে শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

বোর্ড সূত্র জানায়, নতুন মজুরি কাঠামো নিয়ে দুই পক্ষের প্রাথমিক প্রস্তাবের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। তবে প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় সোমবারের সভায় আলোচনা শেষ করা যায়নি। মঙ্গলবারের বৈঠকে বাকি আলোচনা এগিয়ে নেওয়া হবে।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিক নেতারা। অন্যদিকে নতুন মজুরি নির্ধারণে শিল্পের সামগ্রিক পরিস্থিতি ও মালিকদের সক্ষমতার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মালিকদের মজুরি প্রস্তাব শ্রমিকদের ৩২ হাজার টাকার দাবির ‘ধারেকাছেও নেই’
মজুরি নিয়ে সিদ্ধান্ত হয়নি, নতুন প্রস্তাব দেবে মালিক-শ্রমিক উভয়পক্ষ
শ্রম ভবনে চলছে মজুরি বোর্ডের সভা, বাইরে বিক্ষোভ  
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
জুলাইয়ের মামলার আসামি যুবলীগ নেতাকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, সমালোচনা
জুলাইয়ের মামলার আসামি যুবলীগ নেতাকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, সমালোচনা
তথ্য কমিশন: পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
তথ্য কমিশন: পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার