শ্রম ভবনে চলছে মজুরি বোর্ডের সভা, বাইরে বিক্ষোভ  

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৪:০৯ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:০৯

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের নিচে বিক্ষোভ সমাবেশ করেছেন পোশাকশ্রমিকরা। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে তারা এ বিক্ষোভ করছেন। 

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়।  এর পরপরই ভবনের নিচে জড়ো হন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

এ বিক্ষোভ অংশ নিয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্ট শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন এবং গার্মেন্ট শ্রমিক পরিষদসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন।  

এদিকে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ড রুমে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে চলছে বৈঠক। আজকের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। তবে ভবনের নিচে চলছে শ্রমিকদের স্লোগান। 

গত ১৬ নভেম্বর অনিবার্য কারণবশত বোর্ডের এই তৃতীয় সভা স্থগিত করা হয়েছিল।

/আইএএম/
সম্পর্কিত
শ্রীপুরে বন্ধ ২১ কারখানা: কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক
ঢাকার এক সংসদীয় আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
সর্বশেষ খবর
শ্রীপুরে প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল
শ্রীপুরে প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল
গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’, কী থাকছে এই উদ্যোগে
গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’, কী থাকছে এই উদ্যোগে
বৃষ্টিতে টস হতে দেরি, চার পেসার খেলানোর ভাবনায় বাংলাদেশ
বৃষ্টিতে টস হতে দেরি, চার পেসার খেলানোর ভাবনায় বাংলাদেশ
স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছিল নুরুল, দেওয়া হলো মৃত্যুদণ্ড
স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছিল নুরুল, দেওয়া হলো মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক