পিডিবি’র নতুন চেয়ারম্যান খালেদ মাহমুদ

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৭:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৭:৪১

প্রকৌশলী খালেদ মাহমুদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নতুন চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। প্রকৌশলী খালেদ মাহমুদ প্রকৌশলী মো. শামসুল হাসান মিয়ার স্থলাভিষিক্ত হলেন। তিনি পিডিবির ৩৪তম চেয়ারম্যান।
এই পদে নিয়োগ পাওয়ার আগে তিনি পিডিবি’র সদস্য (উৎপাদন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইতোমধ্যেই তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন বলে পিডিপি সূত্রে জানা গেছে।  
খালেদ মাহমুদ ১৯৮১ সালের ১১ই আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিদফতরে যোগদান করেন। তিনি ১৯৫৮ সালের ২৩শে ডিসেম্বর ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে বুয়েটের (বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি)  তড়িৎকৌশল বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। খালেদ মাহমুদ প্রশিক্ষণ ও পেশাগত কাজে জার্মানি, তুরস্ক, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ফ্রান্স, ইউএসএ, চেক রিপাবলিক, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত, চীন, সাউথ কোরিয়া প্রভৃতি দেশ ভ্রমণ করেন।
/এসআই/এনএস/

সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম